পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে অনড় ইরান
মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন অধ্যায় রচনা করছে ইরান ও পশ্চিমা বিশ্ব। আন্তর্জাতিক চাপ, সামরিক হামলা ও পারস্পরিক সন্দেহের আবহে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও গোপনীয় হয়ে উঠছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান এখনো তাদের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শক দলকে ঢুকতে দিচ্ছে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বন্ধ করেনি। এই অবস্থান শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলকেও নতুন করে উদ্বেগে ফেলেছে। আর তাই, জোরালো হচ্ছে কূটনৈতিক তৎপরতা, যার কেন্দ্রে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক ও পরবর্তী পদক্ষেপ।
