শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির একাধিক নেতাকর্মী বহিষ্কার
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো অনৈতিক কাজে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিগ্রস্ত, সহিংসতা সৃষ্টিকারী নেতাকর্মীদের বিষয়ে আপসহীন বিএনপি। সম্প্রতি ঢাকা, কুমিল্লা, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জেলার নেতা কর্মীদের বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ডের ফলে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।' ৪ জুলাই বিকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
