সেই মতিউরের হাজার কোটি টাকা রাজস্ব লোপাট
ঈদুল আজহার আগে ছেলের ছাগলকাণ্ডে আলোচনায় আসেন সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তখন তিনি এনবিআর'র কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন। অভিযোগ উঠেছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি কর ফাঁকির মামলায় ব্যবসায়ীদের পক্ষে রায় দিতেন। যে কারণে সরকার প্রায় ১,০০০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে।
