মস্কোর বিরুদ্ধে জিততে কিয়েভের সামনে কোনো পথ কি খোলা আছে?
প্রতিদিনই একটু একটু করে ইউক্রেনে নিজেদের অবস্থান শক্ত করছে রুশ সেনারা। এতে লক্ষ্যটা স্পষ্ট, কোনো নির্দিষ্ট অঞ্চল নয় বরং পুরো ইউক্রেনের দখল নিতে চায় মস্কো। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথায়ও মিলছে সে আভাস। এই অবস্থায় জোরালো হয়ে উঠছে একটি প্রশ্ন। ইউক্রেনের হাতে কি খেলার মতো কোনো কার্ড অবশিষ্ট নেই?
