বান্দরবানে ১১ নৃগোষ্ঠীর মানুষের মিলনমেলা
নানা বৈচিত্র্যময় গান, সুর এবং নৃত্যে ফুটে উঠেছে বান্দরবানের ১১ নৃগোষ্ঠীর জীবন। শুধু নাচ-গান নয়; তাদের জীবন যাপনের প্রায় সবই উঠে এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক উৎসবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট- কেএসআই এর উদ্যোগে দুই দিনের এই আয়োজন রূপ নিয়েছে এক মিলনমেলায়।
