ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার সংঘাতে না যাওয়ার নেপথ্যের কারণ কী?
ইরানের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত রাশিয়া। তেহরানের সঙ্গে মস্কোর সম্পর্ক ঐতিহাসিক, যা সাম্প্রতিক সময়ে আরও গাঢ় হয়েছে বলেই ধারণা করা হয়। অথচ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলা চালাল তখন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থেকেছে মস্কো। এ নিয়ে অবশ্য তখনই ব্যাখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
