নিউজ অব দ্য ডে, ২৮ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- এনবিআরে অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি; দিনে ক্ষতি আড়াই হাজার কোটি টাকা, আন্দোলন প্রত্যাহারের আহ্বান ব্যবসায়ীদের। ইসলামী আন্দোলনের মহাসমাবেশে অংশ নিয়েছে জামায়াত-এনসিপির নেতারাও; ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টনসহ ১৬ দাবি। চীন সফর শেষে দেশে ফিরল বিএনপির প্রতিনিধিদল; তারেক রহমানকে চীন আমন্ত্রণ জানিয়েছে বলে জানান মির্জা ফখরুল। সুপ্রিম কোর্টের রায়ে বাড়ল ট্রাম্পের ক্ষমতা; এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে গাজায়, মন্তব্য ট্রাম্পের। কলম্বো টেস্টে টাইগারদের পরাজয়ের মধ্যেই অধিনায়কত্ব ছাড়লেন শান্ত; আরেকটু চিন্তা করতে পারত, মন্তব্য বিসিবি সভাপতির।
