চীন সফর শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে বিএনপির রাজনৈতিক সফর সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৭ জুন রাতে ৫ দিনের চীন সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
