এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি কী?
২৭ জুনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণ করা না হলে ২৮ জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষনা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়া ওইদিন সারাদেশের ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস বিভাগের সকাল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। ২৬ জুন বিকেলে রাজধানীর আগারগাওয়ে অবস্থিত এনবিআর ভবনের সামনে এক ব্রিফিংয়ে এসব কর্মসূচি দেয়া হয়।
