ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতি নিয়ে সংশয় কাটছে না
গত ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো গোয়েন্দা তথ্য নেই যুক্তরাষ্ট্রের কাছে। ২৬ জুন নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটো সম্মেলনে এমন স্বীকারোক্তি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের ফাঁস হওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় হয়তো ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে।
