শান্তি না এলে ইরানের অন্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি ট্রাম্পের
ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে তেহরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফোরদো ধ্বংস হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই হামলার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টায় ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করার লক্ষ্যে এই হামলা হয়েছে।'
