সরকারের সব চুক্তি স্পষ্টভাবে তুলে ধরতে হবে: আনু মুহাম্মদ
সক্ষমতা না বাড়িয়ে, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া অযৌক্তিক। ২১ জুন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা কেন ঝুঁকিপূর্ণ? শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, জাতীয় স্বার্থের অজুহাতে সরকারের সব চুক্তি জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। এছাড়া বিদেশি কোম্পানি নির্ভর না হয়ে দেশের সক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে আহ্বান জানান তিনি।
