আগামী সপ্তাহে আবারো এনসিসি বিষয়ে আলোচনা করবে ঐকমত্য কমিশন
জাতীয় সাংবিধানিক কাউন্সিল-এনসিসি নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান জেনেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। তবে কিছু দল এখনও এর বিপক্ষে। সেজন্য আগামী সপ্তাহে এই বিষয়ে আবারো আলোচনা হবে। ১৮ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
