বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব কী
ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সংঘাত যদি আরও তীব্র হয় তবে, অস্ত্র হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করতে পারে ইরান। পারস্য এবং ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্তকারী এই প্রণালি বন্ধ হলে, জ্বালানি সরবরাহে অনেক পথ ঘুরতে হবে জাহাজগুলোকে। এতে পরিবহন খরচ বেড়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশের জাহাজ কোম্পানিগুলো।
