মিরপুরে গুলি করে টাকা লুটের ঘটনায় যেভাবে গ্রেপ্তার অপরাধীরা
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় গত ২৭ মে দিনে দুপুরে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২১ লাখ টাকা ও বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় লুণ্ঠিত অর্থ, বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গাড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
