ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ১৩ জুন ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে ইসরায়েলকে সক্রিয়ভাবে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের শীর্ষ সামরিক নেতাদের ও পারমাণবিক স্থাপনার ওপর ইসরায়েলি হামলার জবাবে ইরান এই পাল্টা হামলা চালায়। সেই হামলা প্রতিহত করতে ইসরায়েলকে সরাসরি সাহায্য করে মার্কিন সামরিক বাহিনী।
