যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যে ৪ দিনের সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৪ জুন সকাল পৌনে ১০টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
