ড. ইউনূসের অনুরোধে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বহুল আলোচিত বৈঠকটি শেষ পর্যন্ত হচ্ছে না। 'কিয়ার স্টারমার ডিক্লাইনস টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়নস' শিরোনামে ফিন্যান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থসম্পদের খোঁজে লন্ডনে আশা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজি হননি।
