কী বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে?
সর্বত্রই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৮ ডিগ্রির ঘরে। এই অবস্থায় ঢাকাসহ দেশের ৪৯ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। দেশজুড়ে চলমান তাপপ্রবাহের এমন দাপট আরও ৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
