কারাগারে অনিয়মে জড়িতদের সাজার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার
কারাগারগুলোকে আমরা সংশোধনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। ১০ জুন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এমনভাবে সংশোধন করা হবে যাতে বন্দিরা কাজের মাধ্যমে উপার্জন করতে পারে, পরিবারকে সহায়তা করতে পারে এবং কারামুক্তির পর একজন দক্ষ নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। কারাগারে মাদকের অপব্যবহারসহ কোনো অনিয়ম হলে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট রক্ষীদের শাস্তির ব্যবস্থা রয়েছে।'
