নিউজ অব দ্য ডে, ০৯ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে-পালানোর গুঞ্জনের অবসান, দেশে ফিরলেন আবদুল হামিদ; তদন্তে দোষী হলে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে বাড়ছে করোনা আক্রান্ত রোগী, সংক্রমণ এড়াতে সতর্ক অবস্থানে শাহজালাল বিমানবন্দর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ, ডিএমপির গণবিজ্ঞপ্তি। গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখলে নিয়েছে ইসরায়েল, গ্রেটা থুনবার্গের ভিডিওবার্তা।
