সারিকার হাতে কোন রান্না বেশি জমে?
সারিকা সাবরিন বাংলাদেশের এক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়ে অনেকের নজর কাড়েন সারিকা। এক সময় টিভি নাটকেও ছিল তার সরব উপস্থিতি। বর্তমানে ওটিটি নিয়ে বেশ ব্যস্ত থাকতে হয় তাকে। এভাবে ধীরে ধীরে দর্শকের প্রিয় তারকা হয়ে ওঠেন তিনি।। সারিকা সাবরিন এসেছিলেন, আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটে। জানিয়েছেন, তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। উপস্থাপনায় মৌসুমী মৌ।
