নিউজ অব দ্য ডে, ০৭ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে, সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত, দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা প্রধান উপদেষ্টার। রাজধানীতে দুপুরে হঠাৎ বৃষ্টি, পশু কোরবানিতে বিড়ম্বনা; ১২ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণের আশাবাদ দুই সিটি করপোরেশনের। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি; জাতি যেনতেন নির্বাচন চায় না মন্তব্য জামায়াত আমিরের। জি–৭ সম্মেলনে আমন্ত্রিত মোদি, শিখ রোষানলে কানাডার প্রধানমন্ত্রী কার্নি।
