দেশের মাটিতে বাণিজ্যিকভাবে লাল, কালো আঙ্গুর চাষ
অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করার পাশাপাশি ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে তাক লাগিয়েছেন সুমন আহাম্মেদ। তার বাগানের মাচায় থোকায় থোকায় ঝুলছে টসটসে রসে ভরা ইউক্রেন, রাশিয়াসহ অন্যান্য দেশের তেরো জাতের সুস্বাদু আঙ্গুর।
