এনসিপির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি তাদের আয়ের উৎস প্রকাশ করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। ৪ জুন বাংলামোটরের দলের পার্টি অফিসে এনসিপির আর্থিক নীতিমালা ও ক্রাউড ফান্ডিংয়ের বিষয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সামগ্রিক আয়-ব্যয় প্রতি বছর প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে তা জমা দেওয়া হবে।
