তুরস্কে তরুণদের বিদ্রোহ: ইমামোগলু গ্রেপ্তারের পর রাজপথে ‘জেন-জি’রা
তিন মাসেরও বেশি সময় ধরে অস্থিরতায় রয়েছে ইউরোপ ও এশিয়া সংযোগকারী গুরুত্বপূর্ণ দেশ তুরস্ক। দেশটির রাজপথ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিনই চলছে সরকারবিরোধী বিক্ষোভ। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তুরস্কের তরুণ প্রজন্ম। বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সী জেনারেশন জেড নামে পরিচিত শিক্ষার্থীরা।
