রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে ড. ইউনূস
আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমাতে চান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেন, এর মাধ্যমেই জুলাই সনদ করা হবে। ২ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরুর আগে এ কথা বলেন তিনি।
