যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত
ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে ভারতীয় যুদ্ধবিমান হারানোর বিষয়ে শুরু থেকেই ধোঁয়াশা তৈরি হয়। ভারতের সামরিক বাহিনী প্রথমবারের মতো নিশ্চিত করল, মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তারা কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে। তবে তারা কতটি যুদ্ধবিমান হারিয়েছে, তার নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি।
