সৌদিসহ পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফিলিস্তিন সফর আটকে দিল ইসরায়েল
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় নির্ধারিত এক কূটনৈতিক বৈঠকে অংশ নিতে চাওয়া পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সফর আটকে দিয়েছে ইসরায়েল। গত ৩১ মে, এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট দেশের নেতারা।
