৩৯ যাত্রী নিয়ে মেঘনায় ট্রলার ডুবি; নিখোঁজ ১৯
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। স্থানীয় জেলেদের তিনটি ট্রলারে ২০ জনকে উদ্ধার করা গেলেও ১৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। ৩১ মে শনিবার বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।
