বিএনপিকে ২ জুন আলোচনায় ডেকেছেন ড. ইউনূস: সালাহউদ্দিন
রাজনৈতিক অচলাবস্থার নিরসনে আলোচনার উদ্যোগ হিসেবে আগামী ২ জুন বিএনপিকে আলোচনার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৩১ মে রাজধানীর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
