তারেক রহমানের নতুন যে স্লোগান হাজার হাজার তরুণের কণ্ঠে
এত দিন ডিসেম্বরে নির্বাচন চেয়েছে বিএনপি। তবে এবার সেই ধাপ অতিক্রম করেছে দলটি। এখন যেন তারা কারও মুখাপেক্ষী নয়। বিএনপি বলছে, নির্বাচন হবে ডিসেম্বরই। আর সেই নির্বাচনের পালে হাওয়া দিতে প্রস্তুতি নিতে বলা হয়েছে দলের নেতাকর্মী ও দেশবাসীকে।
