এটিএম আজহারের রায়ের পর সংবাদ সম্মেলনে কী বললেন জামায়াতের আমির?
এটিএম আজহারের মুক্তির রায়ে প্রমাণ করেছে সত্যকে চেপে রাখা যায় না বলেন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেন ইচ্ছাকৃতভাবে জামায়াত নেতৃত্বের গণহত্যা করেছিলো স্বৈরাচার সরকার। ২৭ মে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ টি এম আজহারুল ইসলাম আপিলে খালাস পাওয়ার পর আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
