গোপন ছাত্রসংগঠন: ছাত্ররাজনীতিতে জুজু নাকি বাস্তবতা?
দেশের ছাত্ররাজনীতিতে মাঝেমধ্যেই উত্তাপ ছড়ায় 'গোপন সংগঠন' ইস্যু। বিশেষ একটি ছাত্র সংগঠনের দিকে ঈঙ্গিত করে, বিভিন্ন সময় অনেক ছাত্র সংগঠনের নেতাদের বক্তব্য দিতে দেখা যায়। তবে 'গুপ্ত বা গোপন সংগঠন' বললেও সরাসরি সেই সংগঠনের নাম বলতে শোনা যায় না তাদের। তাহলে কী 'গোপন সংগঠন' ছাত্ররাজনীতিতে একটি মিথ নাকি আসলেই এর অস্তিত্ব আছে?
