যে তিন উপদেষ্টার পদত্যাগ চাইলো বিএনপি
আবারো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নিরাপত্তা, তথ্য উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে দলটি। ২৪ মে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন দলের নেতারা।
