বিচারক-বিশ্ববিদ্যালয় প্রশাসকও আশ্রয় নিয়েছিলেন সেনানিবাসে
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর। ২২ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৬২৬ জনের তালিকা প্রকাশের পর জানানো হয়, আইনবহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয়প্রার্থীদের জীবন রক্ষা উদ্দেশে তাদের আশ্রয় দেওয়া হলেও দুয়েকদিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন তারা। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন প্রশাসনিক কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য ছিলেন। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ অন্যান্য পেশায় নিয়োজিতদের মধ্যে সেনা আশ্রয়ে ছিলেন ১২ জন।
