রিট খারিজের বিরুদ্ধে আপিল করা হবে: রিটকারীর পক্ষের আইনজীবী
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুসা। ২২ মে হাইকোর্টের আদেশের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
