‘করিডোর’ ও নিজের নাগরিকত্ব নিয়ে কী বললেন ড. খলিলুর
করিডোর নিয়ে কারও সাথে কোন কথা হয় নাই, হবেও না। ২১ মে ফরেন সার্ভিস একাডেমিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এ সময় খলিলুর রহমান জানান, এই ইস্যুতে সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো মতপার্থক্য নেই।
