শিক্ষা-স্বাস্থ্য খাতে এডিপি বাস্তবায়নের হার সবচেয়ে কম কেন?
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বাস্তবায়নের হার মাত্র ৪১ দশমিক ৩১ শতাংশ। যা গত ৫ অর্থবছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন। চলতি অর্থবছর এডিপি বাস্তবায়নে ধীরগতি কেন এবং এর থেকে উত্তরণের উপায় কী- এই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
