১০ এসপিকে অতিরিক্ত ডিআইজির দায়িত্বসহ ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে করা হয়েছে বদলি। ১৯ মে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
