কারাগারে নুসরাত ফারিয়া, পরবর্তী জামিন শুনানি ২২ মে
হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে পরবর্তী জামিন শুনানির দিন ২২ মে ধার্য করা হয়েছে। ১৯ মে নুসরাতকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।
