মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় কী বললেন এনসিপি নেতারা?
রাজধানীর কাকরাইলে ১৪ মে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। তাদের প্রশ্ন, মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে, তার চেয়ে নিকৃষ্ট আর কী হতে পারে? তাদের মতে, সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা।
