সৌদি-তুরস্কের চাপে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের
সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অনুরোধে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
