রাজস্ব খাত নিয়ে অধ্যাদেশ; পরামর্শক কমিটি, এনবিআর কর্মকর্তা ও সরকার কী বলছে?
১২ মে দিবাগত রাতে রাজস্ব খাতের সংস্কারে 'রাজস্ব নীত ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫' জারি করে সরকার। এই অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব খাত পরিচালিত হবে 'রাজস্ব নীতি বিভাগ' ও 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' এর সমন্বয়। আর বিলুপ্ত হবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এই অধ্যাদেশ জারির পর প্রতিক্রিয়া দেখিয়েছে কলম বিরতির ঘোষণা দিয়েছে এনবিআর কর্মকর্তারা।
