কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন জুবাইদা রহমান
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ১৩ এপ্রিল তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের জন্য ডা. জুবাইদা রহমান ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা চেয়ে আবেদন করলে সেটি মঞ্জুর করেন হাইকোর্ট। জুবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
