গ্রিন পোর্ট নির্মাণে ৮শ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস
চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে গ্রিন পোর্ট নির্মাণে নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ৮ মে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর এবং বে টার্মিনাল পরিদর্শন শেষে তিনি একথা জানান।
