চার মাসে ঢাকা জোনের নদ-নদী থেকে মৃতদেহ উদ্ধার ১০টি
গত চার মাসে ঢাকার আশপাশের নদ-নদী থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক উদ্ধার হয়েছে। ৮ মে হেডকোয়ার্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকার জোনাল কমান্ডার মোঃ ইমতিয়াজ হোসেন।
