ট্রাম্পের নীতির কারণেই কি বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্র ছাড়ছেন?
ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের নেতৃত্বে সম্প্রতি প্যারিসে শেষ হয়েছে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন, যার নাম Choose Europe for Science। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন এই সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকদের ইউরোপে নিয়ে আসার একটি বড় পরিকল্পনা। সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঘোষণা করেছে বিশ্বজুড়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষকদের ইউরোপে টানতে তারা প্রায় ৫৬৮ মিলিয়ন ডলারের সমপরিমাণ তহবিল বরাদ্দ দিয়েছে।
