গ্রিনল্যান্ড ঘিরে ভূরাজনৈতিক দ্বন্দ্ব কতটা?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ফের নজর দিয়েছেন—বিশ্ব মানচিত্রের এক প্রান্তে নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা বিশাল বরফের দ্বীপ গ্রিনল্যান্ডের দিকে। জনবিরল, রুক্ষ, অথচ ভৌগোলিক দিক থেকে অপার সম্ভাবনাময় এই ভূখণ্ড হঠাৎ করেই পরিণত হয়েছে ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের কৌশলগত হিসাবের কেন্দ্রে।
