পাকিস্তানে ভারতের হামলার সাংকেতিক নাম কেন ‘অপারেশন সিন্দুর’?
'অপারেশন সিঁদুর' নামক সাম্প্রতিক ভারতীয় সামরিক অভিযানটি শুধু পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কৌশলগত হামলা নয়, বরং এটি এক সাংস্কৃতিক ও আবেগঘন প্রতিক্রিয়া। কাশ্মীরে ধর্মীয় বিদ্বেষমূলক হামলায় নিহত ভারতীয় পর্যটকদের প্রতি সম্মান জানিয়ে এবং প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে ভারত এই অভিযানের নাম দিয়েছে 'সিন্দুর'—যা হিন্দু বিবাহিত নারীর সিঁদুরের মতো জীবনের প্রতীক। এই নামকরণ ও অভিযান ভারতের আত্মপরিচয়, আবেগ ও প্রতিরক্ষা কৌশলের একত্র প্রকাশ।
